1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কমছে তাপ, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ১২.৪৯ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আবহাওয়া পূর্বাভাসের সঙ্গে মিল রেখে দেশের উত্তরাংশে বৃষ্টি শুরু হয়েছে। দু-এক দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাত শুরু হবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।
এদিকে বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রাঙামাটি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল এবং দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানান, পূর্বাভাসের সঙ্গে মিল রেখে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারীতে বৃষ্টিপাত হচ্ছে। ওপরের দিকে চারটি বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। ঢাকাসহ মধ্যাঞ্চল বা নিম্নাঞ্চলে আপাতত বৃষ্টিপাত আসার সম্ভাবনা কম। ৩০ এপ্রিলের দিকে আসবে।
তাপপ্রবাহ ধীরে ধীরে কমছে। ৩০ তারিখের দিকে হয়তো থাকবে না। মে মাসের প্রথম সপ্তাহে কেটে যাবে। তখন কালবৈশাখী, বজ্রপাত হবে। বর্তমানে উত্তরাঞ্চলের নদ-নদীবন্দরে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দরে কোনো ঝড়ের আভাস নেই বলে জানিয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!