1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

সুনামগঞ্জে জগন্নাথবাড়ি জিউর মন্দির কমিটির উদ্যোগে সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ১০.১৮ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ইংরেজ বিরোধী আন্দোলনের নেতা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিবনগর সরকারের রাজনৈতিক উপদেষ্টা, স্বাধীন বাংলাদেশের প্রথম ও দু’বারের সফল পররাষ্ট্রমন্ত্রী,স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জগন্নাথবাড়ী পরিচালনা কমিটির উদ্যোগে আজ সন্ধ্যায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সামাদ আজাদের এক সময়ের রাজনৈতিক সহযোদ্ধা অব: শিক্ষক ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে ও মন্দির পরিচালনা কমিটির সেক্রেটারী বিজয় তালুকদার বিজুর পরিচালনায় সভায় সামাদ আজাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অব: অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন সেক্রেটারি শিক্ষক যোগেশ্বর দাস, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সুবীর তালুকদার বাপ্টু, জুনেদ আহমদ ও শংকর দাস, সিনিয়র অ্যাডভোকেট স্বপন কুমার দাশ রায়, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি অমল কর, জেলা আওয়ামী লীগের মানব বিষয়ক সম্পাদক সিতেশ তালুকদার মঞ্জু, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাড মলর চক্রবর্তী রাজু, হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার সুবিমল চক্রবর্তী চন্দন , জেলা যুবলীগ সদস্য সবুজ দাস, জেলা তথ্য ও প্রযুক্তি লীগের সম্পাদক জাকির হোসেন শাহিন,, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড বিমান কান্তি রায় ও সম্পাদক বিমল বণিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, বর্তমান জেলা ছাত্রলীগ সভাপতি দীপংকর দে প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!