1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব

আখের রসের যত উপকার

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ২.২৭ পিএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আখের রস খুব সহজলভ্য এবং খুব উপকারী একটি পানীয়। এই গরমে তেষ্টা তো মিটবেই, সঙ্গে শরীরেরও অনেক উপকার হবে। আখের রসে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা শরীরের টক্সিন বের করে বাড়তি এনার্জি দেয়। আখের রসের বাকি গুণগুলোর কথা চলুন জেনে নেওয়া যাক।

জন্ডিসের চিকিৎসায় : আখের রসে প্রচুর ফাইবার এবং মাইক্রো-মিনারেলস রয়েছে। আখের রস যকৃতের জন্য খুবই উপকারী। জন্ডিসের চিকিৎসায় আখের রস ব্যবহার করা হয়।

হার্ট অ্যাটাক প্রতিরোধ : প্রতিদিন আখের রস পান করলে কোলেস্টরলের মাত্রা স্বাভাবিক থাকে। এতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকাংশে কমে যায়।

ডায়াবেটিস দূরে থাকে : গ্লাইসেমিক ইনডেক্সে একেবারে তলার দিকে থাকার কারণে আখের রস খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না, বরং এই প্রকৃতিক উপাদানটি গ্রহণ করলে সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে।

এনার্জির ঘাটতি দূর হয় : আখের রসে থাকা কার্বোহাইড্রেট, প্রোটিন, আয়রন, পটাশিয়াম এবং অন্যান্য উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর এনার্জির ঘাটতি দূর করে। ফলে স্বাভাবিকভাবেই মন এবং শরীর, দুইই চনমনে হয়ে ওঠে।

হজমক্ষমতার উন্নতি ঘটে : আখের রসে থাকা পটাশিয়াম শরীরে প্রবেশ করার পর হজমে সহায়ক একাধিক পাচক রসের ক্ষরণ বেড়ে যায়, যে কারণে হজম ক্ষমতার উন্নতি ঘটতে সময় লাগে না।

ত্বক ও চুলের সুস্থতা : আখের রসে থাকা আলফা হাইড্রক্সি এসিড ত্বকের কুঁচকে যাওয়া রোধ করে। সেই সঙ্গে অ্যাকনি ও মাথায় খুসকিও দূর করে।

কোষ্ঠ্যকাঠিন্য দূর করতে : আখে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে। দেহে দুর্বলভাবও কমায় আখের রস।

বন্ধ্যাত্ব প্রতিরোধ :আখের রস বন্ধ্যাত্ব প্রতিরোধেও সক্ষম। গর্ভবতী মায়েদের জন্য আখের রস খুবই উপকারী। স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতেও উপকারী।
সূত্র : জি নিউজ


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!