1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে স্বস্তির বৃষ্টি পেল মানুষ

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ১২.৪৯ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
গত কয়েক দিনের প্রচণ্ড গরমে অসহ্য পরিস্থিতিতে পড়েছে মানুষজন। দেশের একাধিক অঞ্চলে দেখা দিয়েছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। ঘন ঘন আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির সম্ভাবনা খুঁজতে দেখা যায় অনেককে।

এরই মধ্যে আজ খুঁজির খবর পাওয়া গেল সুনামগঞ্জে। হালকা ঝোড়ো বাতাসসহ বজ্রবৃষ্টির দেখা পেয়েছে সুনামগঞ্জবাসী। বুধবার (২৮ এপ্রিল) ভোর থেকে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। স্বস্তির এই বৃষ্টিতে কিছু সময়ের জন্য থেমে যায় হাওরের ধানকাটা কার্যক্রম। এছাড়া অতিরিক্ত বজ্রপাতের কারণে শহরের বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছিল বলে জানা গেছে।

গতকাল সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গতকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে; তবে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি ও বজ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!