1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

অপহরণের ৬ ঘন্টার মধ্যে শিশুসহ গাড়ি সিলেট থেকে উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৭.৪৮ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার:
ছাতকে নোহা গাড়ীসহ শিশু অপহরণকারীকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। মাত্র ৬ ঘন্টার ব্যবধানে ছাতক থানা পুলিশ পাঁচ বছরের শিশুসহ গাড়ী অপহরণকারীর কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয়। অপহরণের খবর পেয়ে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম ও এসআই মুহিন উদ্দিন শিশু ও গাড়ী উদ্ধার অভিযানে নেমে পড়েন। এ কাজে সহযোগিতা করেছেন ইশতিয়াক রহমান তানভীর। খুব দ্রুত সময়ের ভিতরে পুলিশ অপহরণকারী রুকন আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে উপজেলার গৌরীপুর এলাকার বাসিন্দা ও কুটি মিয়ার পুত্র। নোহা গাড়ীটি সিলেটের কদমতলি আর শিশু হালিমাকে উদ্ধার করা হয়েছে শহরের গোটাটিকর এলাকা থেকে। প্রসঙ্গত, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জের ডাচ বাংলা ব্যাংকের সামন থেকে নোহা গাড়ী নং-ঢাকা মেট্রো চ-৫৩-১২১৫ ও গাড়ীতে থাকা পাঁচ বছরের শিশু হালিমা অপহরণ হয়। ওই গাড়ীর মালিক ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা আর শিশু হালিমা তারই ভাতিজি। অক্ষত অবস্থায় শিশু হালিমাকে উদ্ধার করতে পারায় ছাতক থানা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বাসিন্দা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!