1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

করোনার ক্রান্তিকাল সমন্বিতভাবে মোকাবিলা করতে হবে: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৭.৪৯ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এম মান্নান বলেছেন, বৈশ্বিক মহামারীর করোনার ক্রান্তিকাল আমাদেরকে সমন্বিতভাবে মোকাবিলা করতে হবে। করোনার অজুহাত দিয়ে কাজে ফাঁকি দেওয়া চলবে না। স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার করোনা পরিস্থিতি মোকাবিলা করে মানুষের পাশে আছেন। সরকারের কর্মসূচি বাস্তবায়নে মাঠে যারা কাজ করছেন তাদেরকে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে।
মন্ত্রী আজ সোমবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী সড়ক ও কালভার্ট মেরামত প্রকল্পের আওতায় এলসিএস কর্মীদের মধ্যে চেক বিতরণকালে ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী এ সময় জগন্নাথপুর বিশ্বনাথ রশিদপুর সড়কের সংস্কার কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন।
উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি আব্দুল কাইয়ুম, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায়, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক প্রমুখ।
সভায় ৩৯ জন এলসিএস কর্মীকে ৩৯ হাজার টাকা করে ও দুই জন সুপারভাইজারকে ৪৩ হাজার টাকা করে প্রদান করা হয়। ভার্চুয়াল সভায় পরিকল্পনামন্ত্রী জগন্নাথপুরের সার্বিক উন্নয়নের খোঁজ খবর নেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!