স্টাফ রিপোর্টার ::
করোনায় ঘরবন্দি কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের এক একর জমির পাকা ধান কেটে শুভ সূচনা করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক জুবের আহমদ অপু’র নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে অংশ নেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে সহ-সভাপতি সুমন আহমদ, সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট বুরহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক জামাল আহমদ, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক স¤পাদক আশরাফুল হুদা পুলক, সহ-স্বাস্থ্য বিষয়ক স¤পাদক তোফায়েল আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক স¤পাদক এনামুল হক হিরু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সালেহ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মখলিছুর রহমান।
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক জুবের আহমদ অপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ স¤পাদক আফজালুর রহমান বাবু ভাইয়ের আহ্বানে করোনায় ঘরবন্দি কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে সদর উপজেলার দেখার হাওরে ধান কাটা কর্মসূচির সূচনা করা হয়েছে। সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগর সকল ইউনিটের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।