1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করলেন দেশের ১৮ লক্ষাধিক মানুষ

  • আপডেট টাইম :: বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ১১.০৬ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দেশে এ পর্যন্ত সোয়া ১৮ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ১৮ লাখ ১৫ হাজার ৯৮৭। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৫ হাজার ৭৫৮ এবং নারী ৬ লাখ ১০ হাজার ২২৯ জন।

এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ৬১ হাজার ৯০২ জন। এর মধ্যে ৩৫ লাখ ৭৩ হাজার ৪৪৬ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৮৮ হাজার ৪৫৬। এ ছাড়া আজ বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭১ লাখ ৬৮ হাজার ৮০৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ লাখ ৩৭ হাজার ৭৯৮ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। তাদের মধ্যে পুরুষ ৮৮ হাজার ২ এবং নারী ৪৯ হাজার ৭৯৬ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১৬ হাজার ৮১৭ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ২২৮ এবং নারী ৬ হাজার ৫৮৯ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৫২৭ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ২ লাখ ৬৭ হাজার ৮১১ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৮৬ হাজার ৩১৭ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ৮ হাজার ১২৩ জন।

ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮২ হাজার ৪৬৮ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৬ হাজার ৫০৬ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ২ হাজার ২২ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৬৬ হাজার ৪১৪ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯১ হাজার ৬৩৮ জন, প্রথম ডোজ ৬ লাখ ৫৮ হাজার ৪৬১ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১০৬ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯২ হাজার ২২৮ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৩৭ জন, প্রথম ডোজ ৭ লাখ ২৫ হাজার ১৫৭ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮০ হাজার ৮৬৭ জন, প্রথম ডোজ ২ লাখ ৪৮ হাজার ৩৪৭ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩২২ জন, প্রথম ডোজ ২ লাখ ৯৮ হাজার ৪৭২ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া শুরু হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!