1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

তাহিরপুরে গৃহবধূকে হত্যা করে ঘরের বাইরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম :: বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ৭.৩৫ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্:
নামগঞ্জের তাহিরপুরে দুই সন্তানের জননীকে হত্যা করে ঘরের বাইরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
নিহত গৃহবধু আজমিনা বেগম (২৮) উপজেলার ৫নং বাদাঘাট উত্তর ইউনিয়নের জৈতাপুর গ্রামের শাহনুর মিয়ার স্ত্রী। বুধবার ভোরে বসতঘরের অদূরে থাকা লাকড়ি ঘরের মাছার নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা লাশ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ।
ঘটনার খবর পেয়ে তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আখতার, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় দাদের সঙ্গে ছিলেন, থানার এসআই মো. গোলাম হক্কানী, এসআই মাহমুদুল হাসান, এএসআই রাজু কুমার বিশ^াস।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজমিনার স্বামী শাহনুর মিয়া সপ্তাহ খানেক ধরে জামালগঞ্জ উপজেলার একটি হাওরে ধান কাটার কাজে ছিল। সেই সুবাধে গৃহবধূ তার ৫ বছরের ১ছেলে ও ২বছরের ১মেয়েকে সাথে নিয়ে বাড়িতে থাকতেন।
মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে আজমিনার ছেলে-মেয়ের কান্নাকাটি শুনে পাশের ঘর থাকা শুশুর ও অন্যরা দৌড়ে ছুটে এসে দেখতে পায় আজমিনা ঘরে নেই।
পরে শুশুর বাড়ির লোকজন রাতে গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে আজমিনার সন্ধান না পেয়ে ঘরে ফিরে আসে। ভোরে আবারো তার খুঁজে বের হলে বসতঘরের অদূরে লাকড়ি রাখার মাছার নিচে মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে সাতটায় খবর পেয়ে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. রাজিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন।
আজমিনার স্বামী শাহনুর মিয়া জানিয়েছেন, আমি গত ৭-৮ দিন ধরে ধান কাটার কাজে জামালগঞ্জের সাচনায় ছিলাম। কে বা কারা এবং কেন আমার স্ত্রীকে এমন করে হত্যা করে লাশ বাইরে ফেলে রাখলো, কিছুই বুঝতেপারছিনা।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার এ প্রতিবেদককে বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। নিহতের মাথায়, গালে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!