1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ছাতক থানায় মামুনুল অনুসারীদের হামলার ঘটনায় ৯ আসামি রিমান্ডে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ৪.২৬ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক নারীসহ রিসোর্টে আটকের ঘটনায় গত ৪ এপ্রিল মামুনুল হক সমর্থকদের হামলায় ছাতক থানার সেবা চত্বর ভাংচুর ও পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় ৯ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আসামিরা হলেন, জয়নাল আবেদীন(২৮), রাজন আহমদ(২৬), একরাম হোসেন(২২), সামছুদ্দিন(২৩), সুমন আহমদ(২০), আলী হোসেন(২৮), মোস্তাফিজুর রহমান ফাহিম(১৯), জনি আহমদ(১৯) ও আবুল হোসেন(৩০)। সকলেই হামলার সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন।

প্রসঙ্গতঃ গত (৪-এপ্রিল) রাতে নারীসহ মামুনুল হককে আটকের ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে ছাতক থানায় হামলা চালায় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। হামলায় থানার সেবা চত্বর ব্যাপক ভাংচুর করা হয় এর আগে মিছিলকারিদের হামলায় চার জন পুলিশ সদস্য আহত হন। এসময় হেফাজতে ইসলামের ৯জনকে আটক করে পুলিশ।

এঘটনায় ছাতক থানার এসআই আনোয়ার মিয়া বাদী হয়ে ৯৪জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আরও ৯০০জনকে আসামি করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, রিমান্ডের সত্যতা নিশ্চিত করে জানান. অন্যান্য হামলাকারীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!