1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

চলমান শর্ত প্রযোজ্য থাকবে পরবর্তী লকডাউনে

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ২.১৬ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
চলমান শর্ত বলবৎ থাকবে ২২ তারিখ সকাল ৬টা থেকে থেকে শুরু হওয়া পরবর্তী লকডাউনে। সোমবার (১৯ এপ্রিল) তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার নিজ দফতরে সাংববাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেছেন।
তিনি বলেন, চলমান শর্তে ২২ তারিখ ফের ৭ দিনের লকডাউন দেওয়া হয়েছে। ১৪ তারিখ থেকে শুরু হওয়া লকডাউনের মেয়াদ শেষ হবে ২১ তারিখ রাত ১২টায়। ২২ তারিখ ভোর ৬টা থেকে আবারও ৭ দিনের লকডাউন শুরু হবে।
ঈদের আগে লকডাউন শিথিল করা হতে পারে কিনা– জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত সাত দিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। সেটি শেষ হোক এরপর কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটা পরের বিষয়।
এর আগে সকালে মন্ত্রিপরিষদ খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের জুম মিটিংয়ে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুম মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহেমদ কায়কাউস, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, আইজিপি ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র সচিব (জননিরাত্তা বিভাগ) মোস্তাফা কামাল উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!