1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

একাধিক মামলায় রিমান্ড চাওয়া হবে মামুনুলের

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ৭.৩৬ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ২০২০ সালের হামলা-ভাঙচুরের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাম্প্রতিক সময়ে নাশকতার মামলা এবং রিসোর্টকাণ্ডে দায়েরকৃত মামলায়ও তাকে আসামি দেখানো হবে।
মামুনুলকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন উর রশিদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা প্রাণহানি এবং ঢাকার পল্টন থানায় হামলাসহ বেশকিছু নাশকতার ঘটনায় তদন্ত চলার পাশাপাশি মামুনুলের ওপর নজরদারি করা হচ্ছিল। তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে‌।
এদিকে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম সংবাদমাধ্যমকে বলেন, তেজগাঁও বিভাগের সঙ্গে গোয়েন্দা পুলিশ যৌথভাবে নজরদারি করে মামুনুলকে গ্রেপ্তার করেছে। এর পর কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং রিমান্ড চাওয়া হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিবির একাধিক সূত্র জানায়, মামুনুলকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হবে। অন্যদিকে মামুনুল গ্রেপ্তারের পর কেউ উত্তেজনা ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সতর্ক রয়েছে পুলিশ। এ জন্য মোহাম্মদপুর বারিধারা এবং যাত্রাবাড়ী এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সাম্প্রতিক সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয়েছে মামুনুল হকের বিরুদ্ধে। এছাড়া, ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!