1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

একদিনে ভারতে করোনা কেড়ে নিল ১৫০০ প্রাণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ১.০৪ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনার দ্বিতীয় ঢেউয়ের বিধ্বস্ত ভারত। রোজ আক্রান্তের পরিসংখ্যান দুই লাখ ছাড়িয়ে গেছে গত কদিন ধরে। দৈনিক মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় ভারতে দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার সকালে এই তথ্য জানিয়েছে দেশটির দুই প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৬১ হাজার ৫০০ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এতে করে দেশটিতে করোনার রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জনে। সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লাখ ছাড়িয়ে গেছে।
আর গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৫০১ জনের। এ নিয়ে দেশটিত ১ লাখ ৭৭ হাজার ১৫০ জনের মৃত্যু হলো।
এর আগে শনিবার দেশটিতে ১ হাজার ৩৪১ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। গত বছর ১৬ সেপ্টেম্বরের পর থেকে সেটিই ছিল করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রোববার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেল।
গত ৯ মার্চ ভারতে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যা কমে ৭৭-এ নেমে এসেছিল। কিন্তু তারপর দেড় মাসেরও কম সময়ের মধ্যে দৈনিক মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল দেড় হাজার।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ৩৯ তম দিন পার করছে ভারত।
বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮ লাখেরও বেশি।
এদিকে শনিবার কেন্দ্রীয় সরকারের কয়েকটি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘গত বছর একজোট হয়ে কভিডকে হারিয়েছিল ভারত। এবার ফের তা-ই করতে পারবে।’
অন্যদিকে সংক্রমণ আর করোনা-বিধির বিন্দুমাত্র তোয়াক্কা না করে এখন পর্যন্ত ২৩ লাখ পুণ্যার্থী স্নান সেরেছেন কুম্ভে। মহামারির মধ্যে এই বিপুল সমাবেশ কেন প্রশ্ন উঠছে দেশে-বিদেশে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!