1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ছাতকে লকডাউনের দ্বিতীয় দিনে ৩৬ মামলা, জরিমানা আদায়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ৭.৫৯ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সুনামগঞ্জের ছাতকে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের ৩৬টি মামলায় ২৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদের মধ্যে স্বাস্থ্যবিধি না মানায় ও লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মামুনুর রহমান ২২টি মামলায় ২১ হাজার ২০০ টাকা জরিমানা করেন। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪টি মামলায় ২৫০০ টাকা জরিমানা আদায় করেন।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি রোধে তাদের কার্যক্রম পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে শহরজুড়ে অপ্রয়োজনীয় সব দোকানপাট-বিপণীবিতান বন্ধ রয়েছে, জরুরি পরিসেবা ছাড়া বন্ধ রয়েছে অনুমোদনহীন যানবাহন চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই সড়কে উঠতে দেওয়া হচ্ছে না। আর যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন, তাদের মুভমেন্ট পাসসহ প্রয়োজনীয় কারণ ব্যাখ্যা করতে হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!