1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ৫.০০ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শুত্রুতার জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০জন আহত হয়েছে। গুরুতর আহত উভয় পক্ষের ১৫ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে দুই পক্ষের লোকজনের মধ্যে পরিস্থিতি থমথমে বিরাজ করছে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বুধবার সকাল ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের আমির আলী ও একই গ্রামের উমর আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উমর আলীর বাতিজা শিমুল মিয়া ও আমির আলীর চাচাতো ভাই হাবিব মিয়ার মধ্যে পাটলাই নদীতে নৌকার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি প্রথমে স্হানীয়রা মিমাংসা করে দেন। সন্ধায় এ বিষয়টিকেই কেন্দ্র করে আবার বালিয়াঘাট নতুন বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরই জের ধরে বুধবার সকালে উভয়ই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বালিয়াঘাট গ্রামের সামনে ফের ঘন্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পরে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এতে উভয়ই পক্ষের প্রায় ২০জন আহত হয়। আমির আলীর পক্ষের আহতরা হলেন, জসিম মিয়া (২৬), আলাউদ্দিন (৩০),আবুল হোসেন (৩৫), অজুদ মিয়া (৩২), কাসেম মিয়া (২৭),আব্দুল্লাহ (২০), আশিকনুর (৩৮),আফল আলী (২৭), উমর আলীর পক্ষের আহতরা হলেন, তারাব আলী (৪৫), শিমুল মিয়া (২১), শিরিন মিয়া(৪৫), আলাউদ্দিন (৪০), জাফর আলী (৩০), শহিদ মিয়া (২৫), সাইবুল (৩৫), হাবিবুর (৩০)।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!