1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

মামুনুলের ‘ভাগ্য নির্ধারণ’ বৈঠক করছে হেফাজত

  • আপডেট টাইম :: রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ৫.০৯ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
মামুনুল ইস্যুসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেছে হেফাজতে ইসলাম। আজ রবিবার সকাল ১১টা থেকে চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় এ বৈঠকে বসেছে সংগঠনটি। তবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে বৈঠকে।

এই বৈঠকে মামুনুলের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত আসতে পারে। তাকে নিয়ে সৃষ্ট বিতর্ককে কেন্দ্র করে নিজেই দলের পদ থেকে অব্যাহতি নিতে পারেন। বাধ্যও করা হতে পারে অব্যাহতির জন্য। তবে বৈঠক শেষ হওয়ার আগে কেউ মুখ খুলতে রাজি না। হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী গণমাধ্যমকে বলেন, ‘এখনো বৈঠক চলছে। বৈঠক শেষে জানতে পারবেন’।

গত ৩ এপ্রিল এক নারীর সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে অবকাশযাপনের সময় হাতেনাতে ধরা পড়েন হেফাজতে ইসলাম নেতা মামুনুল হক। তিনি দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চলমান বিতর্কে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে হেফাজতে ইসলামের ভেতরে। একের পর এক ফোনালাপ ফাঁস, দ্বিতীয় স্ত্রীর বড় ছেলের অনলাইন বক্তব্যসহ নানা তথ্য বিশ্লেষণ করে সংগঠনটির ভেতরে বেশ জটিল পরিস্থিতির আভাস পাওয়া গেছে। অনেকের মতে, সার্বিক ঘটনায় ঘরে-বাইরে বেশ চাপের মুখে পড়েছেন মামুনুল হক।

এ নিয়ে গত ৫ এপ্রিল (সোমবার) দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের জরুরি বৈঠক জামিয়া রাহমানিয়ায় অনুষ্ঠিত হয়। সেখানে মামুনুলের বিয়েকে ‘বৈধতা’ দেওয়া হয়।

গত ৮ এপ্রিল বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লাইভে এসে কৃতকর্মের জন্য ক্ষমা চান মামুনুল হক। তবে পরদিন বিতর্কের মুখে সেই লাইভ ভিডিওটি মুছে ফেলেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!