1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

চালুর আগেই সুনামগঞ্জের ৩৩ কেভি বিদ্যুত লাইন ১৩ খুটিসহ ঝড়ে ছিড়ে গেছে

  • আপডেট টাইম :: রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ১০.২৬ এএম
  • ৩৩৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার ৩৩ কেভি বিদ্যুত সঞ্চালন নির্মাণাধীন লাইনের কাজ শেষ হওয়ার পর চালু না হতেই ঝড়ে ভেঙ্গে গেছে। রবিবার ভোর ৫টায় কালবৈশাখি ঝড়ে সুনামগঞ্জ জামালগঞ্জ সড়কের বড়ঘাট এলাকায় লাইন সহ ১৩টি খুটি ঝড়ে ভেঙ্গে সড়কে পড়ে গেছে। এতে জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুরসহ তিনটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সুনামগঞ্জ পল্লীবিদ্যুত সূত্রে জানা গেছে রবিবার ভোর রাতে অল্প সময়ের কালবৈশাখি ঝড় হয়। এতে বড়ঘাট এলাকায় পল্লী বিদ্যিতের ৩৩ কেভি লাইনের ১৩টি খুটি বিদ্যুতের তারসহ ভেঙ্গে নিচে পড়ে যায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য সুনামগঞ্জ ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে এই সংযোগ লাইন নির্মাণ করা হচ্ছিল। কিন্তু চালুর আগেই রবিবার ভোরে ঝড়ে ১৩টি খুটিগ লাইন নিয়ে ভেঙ্গে পড়ে। ফলে তিনটি উপজেলার সঙ্গে ভোর থেকেই যান চলাচল বন্ধ রয়েছে।
তবে সকাল থেকেই পল্লীবিদ্যুতের কর্মীরা সড়ক থেকে খুটি ও তার অপসারণের কাজ শুরু করেছেন।
তবে বিদ্যুতের খুটিগুলো নিম্নমানের হওয়ার কারণে অল্প সময়ের ঝড়েই ভেঙ্গে গেছে বলে জানান এলাকাবাসী।
বড়ঘাট গ্রামের বাসিন্দা নূরুল আমিন বলেন, খুটিগুলো খুবই দুর্বল। যার ফলে সামান্য সময়ের ঝড়ে ১৩টি খুটি ভেঙ্গে গেছে।
ঠিকাদার মাসুক মিয়া বলেন, আমার কাজ ছিল বিদ্যুত সঞ্চালস তারগুলো বসানো। অন্য ঠিকদার খুটি বসানোর কাজ করেছে। আমি গত ২৭ মার্চ আমার কাজ শেষ করেছি। আজ ঝড়ে ১৩টি খুটি তার নিয়ে ভেঙ্গে পড়েছে।
পল্লীবিদ্যুতের নির্বাহী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন ভূয়া বলেন, এটি আমাদের ৩৩ কেভি লাইনের নির্মাণাধীন লাইন। এখনো বিদ্যুৎ সরবরাহ হয়নি। ঝড়ে ১৩ টি খুটি ভেঙ্গে গেছে। আমরা সড়ক থেকে তার ও খুটি অপসারণের কাজ শুরু করেছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!