1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে

জল আছে যেখানে, মাছ চাষ সেখানে: মৎস্য অফিসের সাংবাদিক সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬, ২.২৩ পিএম
  • ৬৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী কাল বুধবার থেকে সারা দেশের মতো সুনামগঞ্জেও মৎস্যসপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি তুলে ধরা হয়।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের জেলা প্রশাসন, মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। মৎস্য সপ্তাহ উপলক্ষে অনুষ্টিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা জানান, প্রথম দিনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বছর হাওরাঞ্চলের ১১টি উপজেলায় সরকার ৫১ লাখ টাকার পোনা মাছ অবমুক্ত করবেন। যাতে মিঠা পানির মাছ বৃদ্ধি পায় এবং অত্র অঞ্চলের আমিষের চাহিদা পুরণ করে দেশের অন্যান্য স্থানের চাহিদা পুরণে কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যেখানে পানি সেখানে মাছ, যেখানে জমি সেখানে চাষ” বাস্তবায়ন করা হলে দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না এবং সত্যিকার অর্থেই সোনার বাংলা বিশ ¦দরবারে পরিচিত পাবে। তাই জলশয়ে পোনা মাছ অবমুক্তকরণ বিষয়ে আরো সজাগ দৃষ্টি রাখতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!