1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হেফাজতের পক্ষে ফেইসবুকে লেখায় জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ৯.৪৫ পিএম
  • ৩৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের বিরুদ্ধে এবং হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের পক্ষে ফেইসবুকে লেখালেখি করায় জামালগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আল আলাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বৃহষ্পতিবার ৮ এপ্রিল রাতে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু তাকে বহিষ্কার করেন।
জানা গেছে সম্প্রতি আল আলাল নামক জামালগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা হেফাজত নেতা মামুনুল হকের ছবি ফেইসবুকে প্রোফাইল পিকচার করেন। আরেকটি লেখায় তিনি ইঙ্গিতে আওয়ামী লীগের সমালোচনা করে মামুনুল হকের পক্ষে লিখেন। তার এসব কর্মকাণ্ড জেলা কমিটির নজরে আসলে তাৎক্ষণিক তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, সস্প্রতি হেফাজতে ইসলামের উগ্ররা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের কাফের আখ্যায়িত মিছিল দেয়। দেশব্যাপী সরকারি বেসরকারি স্খাপনা ধ্বংস করছে। ধর্মের নামে গুজব ও অপব্যাখ্যা করে সাধারণ ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করছে। তাদের অপপ্রচার ও অরাজকতার প্রতিবাদ না করে যারা এসব করছে তারা জাতির জনকের আদর্শকে ধারণ করেনা। তাই দলের আদর্শবিরোধী কাজ করায় ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!