1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

স্ত্রীকে খুশি করতে ‘সীমিত আকারে’ সত্য গোপন করা যায় : মামুনুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ৬.৫৯ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
গত ৩ এপ্রিল এক নারীর সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে অবকাশ যাপনের সময় হাতেনাতে ধরা পড়েন হেফাজতে ইসলাম নেতা মামুনুল হক। তিনি দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। তবে এরপর ফাঁস হয়ে যায় আসল ঘটনা। ফাঁস হয় মামুনুলের বিয়ে করা প্রথম স্ত্রীর সঙ্গে ফোনালাপ। ওই ফোনালাপে নারীর সঙ্গে হোটেলে ধরা পড়ার ঘটনা সম্পর্কে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছিলেন মামুনুল। জবাবে তার স্ত্রী বলেন. ‘বাসায় আসেন, তারপর কথা হবে’।

এবার মামুনুল ফেসবুক লাইভে এসে বললেন, ‘স্ত্রীকে সন্তুষ্ট করতে, স্ত্রীকে খুশি করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে।’ আজ বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে তিনি আরও বলেন, ‘সেদিন নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে প্রশ্ন করা হয়েছে যে, আমি কেন এই পরিস্থিতিতে রিসোর্টে গেলাম। হ্যাঁ আমি স্বীকার করছি যে, এমন অসাবধানতাবশত সেখানে আমার যাওয়া সমীচীন হয়নি।’

উল্লেখ্য, রিসোর্টে ধরা পড়ার পাঁচ দিন পর মামুনুল হক লাইভে এসে বলেন, ‘আমি একাধিক বিয়ে করেছি।’ এক ফেসবুক স্ট্যাটাসে সেই বিয়েকে আবার তিনি ‘মানবিক বিয়ে’ হিসেবে উল্লেখ করেন। যা নিয়ে সোশ্যাল সাইটে বেশ ট্রোলিং হয়েছে। ফাঁস হওয়া ফোনালাপের সূত্রে জানা যায়, দ্বিতীয় বিয়ে করার বিষয়টি মামুনুল হকের প্রথম স্ত্রী জানতেন না। তাছাড়া রিসোর্টের ওই নারীর সঠিক নাম-ঠিকানাও তিনি বলতে পারেননি। আজকের লাইভে তিনি আরও বলেন, ‘দেশের মানুষের ব্যক্তিগত নিরাপত্তা চরমভাবে ভেঙে পড়েছে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!