1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

শাল্লায় উপজেলা প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ৫.২১ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
শাল্লায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবাগত ওসি উপজেলার সকল সাংবাদিকদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভার আয়োজন করেন। ৮এপ্রিল বৃহস্পতিবার
উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বেলা সাড়ে১১টায় দেড়ঘণ্টাব্যাপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান অ্যাডঃ দিপু রঞ্জন দাস, নবাগত ওসি নূর আলম, সাংবাদিক পি সি দাস পিযুষ, জয়ন্ত সেন ও বিপ্লব রায়। সভায় প্রশাসনের সাথে সাংবাদিকদের দূরত্ব কমিয়ে আনার আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন। সভায় উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাকের শাল্লা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, ভোরের কাগজের প্রতিনিধি জেসি বিশ্বাস যতীন, যায়যায় দিনের প্রতিনিধি দেলোয়ার হোসেনসহ অন্যান্য প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা। পরে দুপুরে নবাগত ওসি নূর আলম সাংবাদিকদের সাথে নিজ কার্যালয়ে মতবিনিময় করেন। এসময় তিনি আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলার সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!