1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ফেইসবুকে হেফাজতের সমালোচনা: সুনামগঞ্জে স্বেচ্ছাসেক লীগ সেক্রেটারিকে হত্যার হুমকি

  • আপডেট টাইম :: বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ১০.২৩ পিএম
  • ৪৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে আওয়ামী লীগের রাজনীতে রাজপথের সবচেয়ে বেশি সক্রিয়, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুকে ফেইসবুকে হত্যার হুমকি দিয়েছে ধর্মান্ধ গোষ্ঠী। এ ঘটনায় তিনি বুধবার (৭ এপ্রিল রাতে) থানায় সাধারণ ডায়েরি করেছেন। সদর থানায় ডায়েরি নং ৩৬১।
সম্প্রতি হেফাজতে ইসলামের হরতালে ভাংচুর, অগ্নিসংযোগ ও শিশুদের ব্যবহার করে নাশকতা চালানোর বিরুদ্ধে ফেইসবুকে লেখালেখি করছিলেন জুবের আহমদ অপু। এর জের ধরে মাহফুজুর রহমান মাহাদী নামের আইডি থেকে তাকে এই হুমকি দেওয়া হয়েছে।
উল্লেখ্য জুবের আহমদ অপু চারদলীয় জোট সরকারের সময়ে অপারেশন ক্লিনহার্টে দেশে প্রথম নির্যাতিত ছাত্রলীগ নেতা। তিনি ওই সময় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে ওয়ান ইলেভেনেও দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষে কর্মসূচি চালানোয় তাকে নির্যাতন করা হয়। ১৯৯৬ সন থেকে সুনামগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে রাজপথের সক্রিয় নেতা হিসেবে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়।
জুবের আহমদ অপু বলেন, সারাদেশ জুড়ে ইসলামের নামে হেফাজতের তা-বের সমালোচনা করে আমি ফেইসবুকে প্রতিবাদ করছি। এতে ক্ষুব্দ হয়ে এমপি মাহফুজুর রহমান মাহাদী নামের জনৈক উগ্র ব্যক্তি আমাকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে। আমি এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছি।
সদর থানার ওসি মো. শহিদুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!