1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

হাতকড়া পড়িয়ে ছাত্রলীগ নেতাকে হেনস্থা: ধর্মপাশা থানার ওসি প্রত্যাহার

  • আপডেট টাইম :: বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ৯.৪৬ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

হেফাজতের ভাংচুরের ছবি ফেইসবুকে পোস্ট
বিশেষ প্রতিনিধি:
হেফাজতের তাণ্ডবের ছবি ফেইসবুকে শেয়ার করার অপরাধে হাতকড়া পড়িয়ে ঢাবি ছাত্রলীগ নেতাকে লাঞ্চিতের ঘটনায় ধর্মপাশা থানার ওসি দিলোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে এই ঘটনায় দুই পুলিশকে প্রত্যাহার করা হয়। ৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আন্তর্জাতিক উপকমিটির সম্পাদক ও এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফজল খানকে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অবরুদ্ধ করে ধর্ম অবমাননার অভিযোগ এনে হেনস্থা করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতনের গোষ্ঠীর চাচা আবুল হাসেম আলমের ছেলে আল মোজাহিদ তার সমর্থকদের নিয়ে আফজল খানকে লাঞ্চিত করে। গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করে। এসময় পুলিশও ঘটনাস্থলে পৌছে ছাত্রলীগ নেতাকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক ক্ষমা চাওয়ায়। এসময় ওই ছাত্রের পিতাকেও তারা লাঞ্চিত করে।
এই খবর পেয়ে ঢাবি ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করে।
বিকেলে আওয়ামী লীগ থেকে আবুল হাসেম আলমকে বহিষ্কার করার পর তাকে আটক করে পুলিশ। সন্ধ্যায় থানার ওসি দিলোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!