1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

শাল্লায় হিন্দুগ্রামে হেফাজত অনুসারীদের হামলা: দ্বায়িত্ব অবহেলায় ওসি সাসপেন্ড

  • আপডেট টাইম :: বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ৮.২৪ এএম
  • ৪০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লার হিন্দুগ্রাম নোয়াগাওয়ে হেফাজত অনুসারীদের হামলা, লুটপাট ও মন্দির ভাংচুরের ঘটনায় শাল্লা থানার ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত এবং একই ঘটনায় দিরাই থানার ওসি আশরাফুল ইসলামকে মৌলভীবাজার জেলায় বদলি করা হয়েছে।
সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান মঙ্গলবার রাতে বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে এই হামলার ঘটনায় তাদের গাফিলতি প্রমাণ হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, নোয়াগাও গ্রামে হামলার ঘটনায় শাল্লা থানার ওসি ও দিরাই থানার ওসির দায়িত্বে অবহেলার বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। যার ফলে উর্ধতন কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছেন।
এদিকে এই হামলা ও লুটপাটের ঘটনায় পুলিশের উদাসীনতা দায়ি বলে শুরু থেকেই বলে আসছিলেন গ্রামবাসী। পুলিশকে আক্রমণের খবর দেওয়া হলেও যথাসময়ে ব্যবস্থা নেওয়া হয়নি বলে গ্রামবাসী বিভিন্ন প্রতিনিধি দলকে অবগত করেছিলেন।
উল্লেখ্য গত ১৬ মার্চ রাতে হেফাজত অনুসারীরা ফেইসবুকের একটি পোস্ট নিয়ে নোয়াগাও গাওয়ে হামলার চেষ্টা করে। এসময় পুলিশ অভিযুক্ত যুবক ঝুমন দাসকে আটক করে। পরদিন হেফাজত নেতাকর্মীরা ৭টি গ্রামের মসজিদের মাইকে ধর্ম অবমাননার অভিযোগ এনে নোয়াগাও গ্রামে হামলা ও লুটপাটে অংশ নেয়ং। তারা ৯১টি বাড়ি, ৭টি মন্দির ভাংচুর করে ও লুটপাট চালায়। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করে। বর্তমানে এই মামলায় ৩৫জন জেল হাজতে রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!