1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

কৈতকে ডা. মোজাহারের স্বেচ্ছাচারিতা: অপসারণের দাবিতে রাস্তায় কর্মকর্তা কর্মচারি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ৪.৪৭ পিএম
  • ৪৮০ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা. মোজাহারুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে কর্মবিরতি শেষে মানববন্ধন পালন করছেন হাসপাতালের সকল কর্মচারিরা। মঙ্গলবার সকালে তারা কিছুক্ষণ কর্মবিরতি পালন করেন। পরে সাধারণ রোগীদের সেবার কথা চিন্তা করে কর্মবিরতি বন্ধ রেখে মানববন্ধন করে নিজেদের দাবি জানান। হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারিদের ব্যানারে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে ৩য় ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে তার স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ করেও ব্যবস্থা না নেওয়ায় তারা রাস্তায় নেমে এসেছেন বলে কর্মসূচিতে অভিযোগ করেন।
মানববন্ধন চলাকালে তারা অভিযোগ করেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোজাহারুল ইসলাম চাকুরিবিধি ভঙ্গ করে হাসপাতালে ক্ষমতার অপব্যাবহার করে চলছেন। তিনি দুর্নীতি ও স্বজনপ্রীতির পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারিদের সঙ্গে নিয়মিত খারাপ আচরণ করেন। বিভিন্ন সময়ে তার এসব স্বেচ্ছাচারিতার বিষয় সিভিল সার্জনসহ উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। দিন দিন তার স্বেচ্ছাচারিতা বেড়েই চলছে বলে মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আয়শা বেগম, স্বপ্না বেগম, আমেনা নাহিদ, মাসুক মিয়া, আজফর আলী, আবুল হোসেন, সঞ্জয় কুমার দাস প্রমুখ।
এদিকে কর্মসূচিতে সংহতি জানিয়ে এলাকাবাসীকে নিয়ে অংশ নেন ইউপি সদস্য আব্দুর রহিম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!