1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

মামুনুল হকের পক্ষপাতিত্ব করায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা বহিষ্কার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ২.০৩ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনকে (ফয়েজ মারজান) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফয়েজ উদ্দিন ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জানান, ফয়েজ উদ্দিনের ফেসবুকের স্ট্যাটাস দেখে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি- সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে তাকে বহিষ্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছিল। এর প্রেক্ষিতে তাকে তার পদ থেকে এবং বাংলাদেশ ছাত্রলীগের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!