1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

‘লকডাউন বাড়বে কিনা নির্ভর করবে সংক্রমণের ওপর’

  • আপডেট টাইম :: সোমবার, ৫ এপ্রিল, ২০২১, ৪.২৩ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
চলমান ১ সপ্তাহের লকডাউন আর বাড়বে কিনা তা সংক্রমণের হারের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশীদ আলম।

আজ সোমবার (৫ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মানুষের জীবন রক্ষার জন্যই লকডাউন ঘোষণা করা হয়েছে, তাই এটি পুরোপুরি কার্যকর করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মহাপরিচালক বলেন, সরকারি নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া আছে। মাঠ প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে। তিনি বলেন, ‘সচেতনতা সৃষ্টির জন্য তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সারাদেশে জোরেসোরে প্রচারণা কার্যক্রম চালাবে।’

লকডাউনের সময় আরো বাড়নো হবে কিনা- এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘এটি এখনই বলা যাচ্ছে না। সংক্রমণের হারের ওপরই নির্ভর করবে লকডাউন বাড়ানো হবে কিনা।’

করোনা ভ্যাকসিন নিয়েও কথা বলেন মহাপরিচালক। তিনি বলেন, করোনা টিকা কার্যক্রম চলমান থাকবে। তবে প্রথম ডোজ ততোটা জোরেসোরে আর দেওয়া হবে না। ৮ তারিখ থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। নতুন ভ্যাকসিনের বিষয়ে রোববার বেক্সিমকো জানিয়েছে তারা সময়মতো সরবরাহ করতে পারবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!