1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ছাতক থানায় মামুনুল হক সমর্থকদের হামলা-ভাঙচুর

  • আপডেট টাইম :: শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ১১.২৭ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক আটকের ঘটনায় ছাতক থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে তার সমর্থকরা।
শনিবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীরা ছাতক পৌর শহরের বিশ্বজিৎ ঘোষের সুশিলা স্টোরসহ ৫-৬টি দোকান ভাঙচুর করে। এতে পথচারীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এর আগে এশার নামাজের পর পৌর শহরের বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টে মিলিত হয়। এসময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় মামুনুল হক সমর্থকরা।
ছাতক থানা ওসি নাজিমউদ্দিন জানান, মিছিলকারীরা থানায় হামলা করেছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!