1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

মৌলবাদী প্রেতাত্মারা শাল্লায় সংখ্যালঘুদের গ্রামে হামলা চালিয়েছে: আহমদ হোসেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১, ৮.২০ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের গ্রাম নোয়াগাওয়ে হেফাজত অনুসারীদের হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীকে সহায়তা দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। বৃহষ্পতিবার দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতনিধি দল ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সঙ্গে কথা বলেন। পরে গ্রামবাসীকে চাল ডাল তেলসহ নগদ সহায়তা দেন তারা। গ্রামের ৮টি ক্ষতিগ্রস্ত মন্দিরেও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
প্রতিনিধিদলের নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, যারা হেফাজতে ইসলামের নামে স্লোগান দিয়ে সংখ্যালঘুদের গ্রামে তা-ব চালিয়েছে, মন্দির ও ঘরবাড়ি ভাংচুর করেছে তারা মৌলবাদের প্রেতাত্মা। শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে নিয়ে তাদের প্রতিহত করা হবে। তিনি বলেন, ৭১ সনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। এই দেশ কখনো রাজাকার ও মৌলবাদের দেশ হতে পারেনা। এসব ধর্মীয় উগ্রবাদী ও রাজাকারদের আমরা ঐক্যবদ্ধ মোকাবেলা করব। এ ঘটনায় আওয়ামী লীগ সরকার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবে বলে জানান তিনি।
এসময় তার সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অজিৎ নন্দীও ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!