1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

মক্কা-মদিনায় ইফতার ও ইতিকাফ বন্ধ

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১১.৩১ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত বছর রমজানে মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে সম্মিলিত ইফতার ও ইতিকাফ বন্ধ করে দেওয়া হয়েছিল। মহামারি শুরু হওয়ার পর এবার বিশ্ব পেতে যাচ্ছে দ্বিতীয় রমজান। সৌদির এ দুই পবিত্র স্থানে এবারও সম্মিলিত ইফতার ও ইতিকাফ বন্ধ থাকবে।
এই দুই মসজিদ পরিচালনা কমিটির প্রধান শায়েখ আব্দুর রহমান আল-সুদাইস গত রোববার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি আসন্ন রমজান উপলক্ষে পরিচালনা কমিটির বাৎসরিক বৈঠকে এ কথা ঘোষণা করেন।
শায়েখ আব্দুর রহমান আল-সুদাইস বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে সতর্কতা অবলম্বন করে করোনার বিস্তার রোধ করা। যারা ওমরাহ ও ইবাদতের জন্য আসবেন তাদের টিকা নিতে হবে, শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে চলাচল করতে হবে। আমরা স্বাস্থ্যবিধি মেনে মুসলমানদের বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত। যারা ওমরাহ করবেন মাতাফে শুধু তারাই প্রবেশ করতে পারবেন। যারা নামাজ পড়বেন, তারা পূর্ব দিকের অংশে নামাজ পড়বেন।’
এর আগে সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী রমজানে মসজিদে নববীতে তারাবিহ নামাজ অনুষ্ঠিত হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!