1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

হেফাজতের ডাকা হরতাল মানবেনা সড়ক পরিবহন মালিক সমিতি

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মার্চ, ২০২১, ৯.০৬ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
মোদিবিরোধী বিক্ষোভে হেফাজতে ইসলামের কর্মী নিহতের ঘটনায় হেফাজতের ডাকা রবিবারের হরতালের মধ্যে ঢাকা ও শহরতলী রুটে বাস-মিনিবাস চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ শনিবার (২৭ মার্চ) সমিতির কার্যালয়ে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। সভায় বাস চালানোর সিদ্ধান্ত হয় বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
সভায় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়দাবাদ আন্তজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।

এনায়েত উল্যাহ জানান, রবিবার ঢাকা থেকে সারা দেশে যান চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা থেকে সব আন্তঃজেলা বাস যথা সময়ে ছাড়বে। সব বাস মালিকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ, সরকারি দলের বিভিন্ন সংগঠনের কর্মীদের সংঘর্ষ হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!