1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ছাতকে দু’ গ্রামবাসীর সংঘর্ষে ইউপি সদস্য সহ আহত ৭০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ২.১১ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছেন ৭০জন। মঙ্গলবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ রেললাইনে হাসনাবাদ ও করছখালী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে ইট-পাটকেল ও দেশীয় অস্ত্রের ব্যবহার করেছে দু’পক্ষের লোকজন। সংঘর্ষে গুরুতর আহত হাসনাবাদ গ্রামের হাজী কদরুল ইসলাম, ইউপি সদস্য সদরুল ইসলাম, গ্রামের আরশ আলী, শামছু মিয়া, সাগর আহমদ, করছখালী গ্রামের শামসুল হক, সফির উদ্দিন সাদ্দাম, বিলাল আহমদ, নুমান আহমদ, ওয়ারিছ আলী, সফিকুল হক, সাহাব উদ্দিনসহ ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুরুল ইসলাম, সুজন মিয়া, রইছ আলী, বাহা উদ্দিন শাহী, খালিদ মিয়া, আব্দুল হাই, আরকান আলী, হাবিবুর রহমান হবীল, জয়নাল মিয়া, নুর আলম, আব্দুর রহিম, আব্দুল আউয়াল, কবির আহমদ, আব্দুল আলীসহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় হাসনাবাদ বাজারে একটি সিএনজি অটোরিকশা রাখা নিয়ে করছখালী গ্রামের ওলিউর রহমান ও হাসনাবাদ গ্রামের রুহুল আমিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষনিক নিষ্পত্তি হলেও এর জের ধরে মঙ্গলবার সকালে দু’ গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংঘর্ষে লিপ্ত হয় দু’গ্রামের লোকজন। দুই ঘন্টা সংঘর্ষের পর স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ঘটনার দীর্ঘ সময় পর ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ছাতক থানার ওসি নাজিম উদ্দিন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।##


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!