1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সাম্প্রদায়িক হামলায় লন্ডভণ্ড নোয়াগাওবাসীকে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা দিল জেলা পরিষদ

  • আপডেট টাইম :: রবিবার, ২১ মার্চ, ২০২১, ১০.১২ এএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হেফাজত অনুসারীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত নোয়াগাও গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিষদ। শনিবার গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। তারা সাম্প্রদায়িক হামলার নানা ঘটনা তাকে অবগত করেন। এসময় তিনি সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দেওয়া হবে বলে জানান। পরে তিনি গ্রামের স্কুলমাঠে গ্রামবাসীকে নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময়সভায় তিনি গ্রামবাসীকে জেলা পরিষদের পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকা বিতরণ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৭টি মন্দির সংস্কারেও অর্থ সহায়তার আশ্বাস দেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অবনী মোহন দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অলিউল হক, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশারফ মিয়া, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা আওয়ামী লীগের সম্পাদকম-লিল সদস্য এডভোকেট আজাদুল ইসলাম রতন, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!