1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

হেফাজত নেতা মামুনুল হকের গ্রেপ্তারের দাবি

  • আপডেট টাইম :: শনিবার, ২০ মার্চ, ২০২১, ৯.১৭ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা কমিটির সাবেক সভাপতি দয়াময় দেব, সদস্য হাসান শাহরিয়ার, প্রভাষক বিজিত আচার্য্য প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকছার হোসেন, বিয়ানীবাজার মহিলা কলেজের প্রভাষক ফয়সল আহমদ, ট্রেড ইউনিয়ন বিয়ানীবাজারের সভাপতি নিজাম উদ্দিন আবুল প্রমুখ।
বক্তারা বলেন, ‘শাল্লার নোয়াগাঁও এ সাম্প্রদায়িক হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন সাম্প্রদায়িক হামলা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই হামলা সরকারের সাম্প্রদায়িকতা ও মৌলবাদ তোষণের ফল। আওয়ামী লীগ সরকার তার ১২ বছরের শাসন আমলে সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তোষণ করে আসছে।’
বক্তারা আরও বলেন, ‘হেফাজত নেতারা দেশের সংবিধান পরিপন্থী কথা বললেও তাদের আইনের আওতায় নিয়ে আসা হয় না। রামু, নাসিরনগরসহ দেশে সংগঠিত সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়ায় প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে।’ এ সময় বক্তারা হেফাজত নেতা মামুনুল হকসহ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!