1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে হাওর পরিদর্শণে কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি দল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ মে, ২০১৭, ৩.৪৬ পিএম
  • ৬৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অকালের ঢল বর্ষণ ও বাধ ভেঙ্গে হাওরের ফসলহানীর ঘটনায় বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সুনামগঞ্জে হাওর পরিদর্শন করেছে। গতকাল বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি দেখার হাওর ও কানলার হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলে। এর আগে সাংবাদিকদের সঙ্গে শহরতলির জানীগাও গ্রামে মতবিনিয় করেন তারা।
মতবিনিময়ে প্রতিনিধি দলের নেতারা বলেন, সরকারি দলের বাধ সিন্ডিকেট, পাউবো ও পিআইসির দুর্নীতি ও লুটপাটের কারণে সুনামগঞ্জের সকল হাওরের শতভাগ ফসল নষ্ট হয়েছে। কৃষককূল সর্বস্বান্ত হওয়ার পাশাপাশি মাছ ও পশুসম্পদও মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চার লক্ষ পরিবার। বিএনপির প্রতিনিধি দল সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা, সকল ইউনিয়নে স্বল্পমূল্যে চাল বিক্রি, খাদ্যবান্ধব কর্মসূচির আওতা বৃদ্ধি, কৃষিঋণ মওকুফ, নতুন ঋণ প্রদান, কৃষিজমির খাজনা মওকুফ, সকল জলমহালের ইজারা বাতিলসহ হাওরের ফসলরক্ষা বাধ নির্মাণে জড়িতদের শাস্তি দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া, ডা. শাখাওয়াত হোসেন জীবন, হাবিব ইসলাম হাবিব, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চেšধুরী, কলিম উদ্দিন আহমদ মিলন, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!