1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

কর্মসংস্থানের দাবিতে জেলা যুব ইউনিয়নের কর্মপ্রত্যাশীদের নিবন্ধন কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মার্চ, ২০২১, ৮.১৮ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
আজ ১৫ মার্চ ২০২১ বিকাল ৪:৩০ মিনিটে শহীদ মিনারে সুনামগঞ্জ জেলা যুব ইউনিয়নের নেতৃবৃন্দ বলেছেন,যুবদের কাজের ব্যবস্থা করতে না পারলে বেকার ভাতা দাবি।সরকারিভাবে কর্মপ্রত্যাশীদের জন্য অনলাইন নিবন্ধন কেন্দ্র চালু করতে হবে এবং নিবন্ধিত যুবদের এক বছরের মধ্যে কাজের ব্যবস্থা করতে। অন্যথায় পরবর্তী দুই বছর বেকার ভাতা দিতে হবে। ভাতা চলাকালীন যুবদের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
বক্তারা আর বলেন,দেশের বিদ্যমান বিপুল বেকার জনগোষ্ঠীর সাথে নতুন করে যুক্ত হওয়া করোনাকালীন কর্মহীন হয়ে পড়া যুবদের কর্মসংস্থানের দাবিতে যুব কর্মপ্রত্যাশীদের নিবন্ধন কর্মসূচি উদ্বোধনকালে নেতৃবন্দ এসব কথা বলেন। কর্মসূচি থেকে সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ সংকট দূর করা, আউটসোর্সিং নিয়োগ বাণিজ্য বন্ধ এবং ঘুষ ছাড়া চাকরির নিশ্চয়তার দাবি জানান যুব ইউনিয়নের নেতবৃন্দ।
সংগঠনের সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে ও যুব নেতা মনির হোসেন দূর্জয়ের পরিচালনায়
উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সভাপতি কমরেড চিত্তরঞ্জন তালুকদার, জেলা মহিলা পরিষদের বিপ্লবী সভাপতি গৌরী ভট্রাচার্য, সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনাম আহমেদ, যুব ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সদস্য ও সিলেট যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, যুব নেতা শাহ্ কামাল, জেলা যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক মাইনুদ্দিন,জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক নিমাই সরকার
সমাবেশ থেকে সরকারের প্রতি ৭ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো :
১. করোনাকালীন কর্মহীন হয়ে পড়া যুবদের অগ্রাধিকার ভিত্তিতে কাজের ব্যবস্থা কর।
২. করোনাকালীন প্রবাস ফেরত যুবদের প্রবাসে কর্মে ফিরে যাওয়া নিশ্চিত কর।
৩. সরকারি শূন্যপদে নিয়োগ সংকট দূর কর। আউটসোর্সিং কমিশন বাণিজ্য বন্ধ কর।
৪. ঘুষ ছাড়া চাকরি চাই। নিয়োগ ও বদলিতে বাণিজ্য-দুর্নীতি বন্ধ কর।
৫. কর্মসংস্থান ব্যাংকের সচ্ছতা নিশ্চিত করে সহজ শর্তে যুবদের ঋণ প্রদান কর।
৬. জাতীয় বাজেটের ৫% কর্মসংস্থানের জন্য পৃথক বরাদ্দ দাও।
৭. কর্মপ্রত্যাশীদের জন্য অনলাইন নিবন্ধন কেন্দ্র চালু কর। নিবন্ধিত যুবদের এক বছরের মধ্যে কাজের ব্যবস্থা কর। অন্যথায় পরবর্তী দুই বছর বেকার ভাতা দাও।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!