1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জামালগঞ্জে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে মতবিনিময়সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬, ১২.৩৪ পিএম
  • ৫৭২ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা মিলনায়তন হল রুমে প্রশাসনের উদ্যোগে ওই সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। হঐভড প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সামছুল আলম তালুকদার। বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান চৌধুরী, অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভীমখালী ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, শুকদেব পুর মাদ্রাসার সুপার মাও মাহমুদুল হাসান, নোয়াগাও মাদ্রাসার সহকারী শিক্ষক মাও হাবিবুর রহমান।
বক্তারা বলেন, স্বাধীনতার ৪৪ বছর পর আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল তাই দেশী বিদেশী কিছু সংখ্যক বিপদগামী লোক দেশটাকে সন্ত্রাসের দিকে ঠেলে দিতে চাচ্ছে। তাই আমরা দল মতের উর্ধ্বে উঠে জঙ্গীবাদ নিমূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। তৃণমুল পর্যায়ে সন্ত্রাস নাশকতা ও জঙ্গীবাদ নিমূলে প্রতিটি ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ে কমিটি গঠন করা হবে। মতবিনিময় সভায় উপজেলার সরকারী বেসরকারী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ###


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!