1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জগন্নাথপুরে চুলদাড়ি কেটে দেওয়ার অভিযোগে তিনজন আটক

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ মার্চ, ২০২১, ৫.২৪ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দাড়ি ও মাথায় লম্বা চুল রাখায় ৫ তরুণের চুল ও দাড়ি কেটে দেওয়ার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। আজ শনিবার (১৩ মার্চ) বিকেলে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- পাটলী ইউনিয়নের গোয়ালকুড়ি গ্রামের মৃত ছুরত মিয়ার ছেলে শ্যামল মিয়া (৪০), পাটলী গ্রামের মৃত চমক আলীর ছেলে আনর মিয়া (৪৬) ও মইজপুর গ্রামের মৃত খুরশেদ মিয়ার ছেলে সিরাজ মিয়া (৪৫)।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার পাটলী ইউনিয়নের সমসপুর গ্রামের পরিমল শব্দকরের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তার ভাতিজা ভূবেশ কর, সুবেন্দ্র কর, সুভাষ কর, নয়ন কর, ভাই হৃদয় কর ও প্রতিবেশী তরুণ আনসার সদস্য লিপন দাস রসুলগঞ্জ বাজারের লোকনাথ হেয়ার ড্রেসারে গতকাল শুক্রবার সন্ধ্যায় চুল ও দাড়ি কাটছিলেন। এ সময় সেলুনে আসা মইজপুর গ্রামের সিরাজ মিয়া, লোহারগাঁও গ্রামের ফুল মিয়া, পাটলী গ্রামের আনর মিয়া গংরা তাদেরকে ‘স্টাইল করে’ চুল কাটা এবং দাড়ি রাখায় বিদ্রুপ ও কটুক্তি করে। হিন্দু হয়ে কেন দাড়ি রেখেছে এমন কৈফিয়ত চায়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই ৫ তরুণকে মারধর করে শেষে তাদের মাথা ন্যাড়া করে দাড়ি ও চুল কেটে দেওয়া হয়। নির্যাতিত এক যুবক রাতে ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করলে জগন্নাথপুর থানার পুলিশ রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক মির্জা সাখাওয়াত বলেন, ‘৫ তরুণের চুল ও দাড়ি জোরপূর্বক কাটার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় শনিবার অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!