1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সুনামগঞ্জে মানবাধিকার কমিশন চেয়ারম্যান: বাংলাদেশে নারীনির্যাতন বাড়ছেই

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ৯.৩৭ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, বাংলাদেশে নারীনির্যাতন বেড়েই চলছে। ধর্ষণের শিকার হচ্ছে ছয় বছরের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত। তিনি বলেন, অনেক পুরুষ মনে করেন নারীদের নির্যাতন করা তাদের অধিকারে পড়ে। আর কারণেই নারীনির্যাতন বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য দেন সাবেক এমপি শাহানা রাব্বানী, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য জেসমিন সাদিক, জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক মো. আজহার হোসেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, ডেপুটি সিভিল সার্জন আশরাফুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সমাজসেবা অফিসের উপপরিচালক সুচিত্রা রায় ও জেলা ইসলামী অধিদফতরের ডিডি মো. আশরাফ উদ্দিন প্রমুখ।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম তার বক্তব্যে আরো বলেন, রাষ্ট্রের সকলের মানবাধিকার সুরক্ষায় কাজ করছি আমরা। আমাদের সংবিধানে সকল নাগরিকের জন্য সমান মর্যাদা সুনিশ্চিত করা হয়েছে। বিশেষ করে নারী ও শিশুর বিরুদ্ধে সব ধরনের নির্যাতন, সহিসংতা, বৈষম্য বিলোপ সাধনে আমরা কাজ করছি। আমরা চাই সমতার পৃথিবী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!