1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

রমজানে তেলের বাজার স্বাভাবিক রাখতে ২৫ হাজার মেট্রিক টন ভোজ্য তেল আমদানি করবে সরকার

  • আপডেট টাইম :: রবিবার, ৭ মার্চ, ২০২১, ৭.৪৫ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আসন্ন রমজানে তেলের বাজার স্বাভাবিক রাখতে সরকার টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) মাধ্যমে ২৫ হাজার মেট্রিক টন ভোজ্য তেল আমদানি করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একইসঙ্গে তিনি রমজানে অতিরিক্ত কেনাকাটা না করার আহ্বান জানান।

রবিবার (৭ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়র সম্মেলনকক্ষে সফররত ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের সচিবের সঙ্গে বৈঠক শেষে সংবাদসম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানের সময় আমাদের বাজারে যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য আমাদের প্রস্তুতি রয়েছে। এজন্য আমরা টিসিবির মাধ্যমে ২৫ হাজার মেট্রিকটন ভোজ্য তেল আমদানি করতে যাচ্ছি। যাতে করে নিম্ন আয়ের মানুষের কাছে সহজে পৌঁছানো যেতে পারে। সব রকম ব্যবস্থাই আমরা নিয়েছি। তবে নিজেদের স্বয়ংসম্পূর্ণ হওয়াটাই জরুরি অনেক খানি।

তিনি বলেন, কিছু পণ্যের দাম নির্ধারণ করা যায় না। যেমন ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে হঠাৎ করে বেড়ে গেছে। আমাদের প্রায় ৯০ শতাংশ তেল আমদানি করতে হয়। এ বাজারটা আমাদের ওপর না। আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করে। আমরা আমদানির দামে ওপর একটা সর্বজনীন যে দামটা মানবে সে রকম একটা দাম নির্ধারণ করে দেই সেটা হলো তেলে।

বাণিজ্যমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে রিজেনেবল প্রাইজে আনা যেতে পারে। আর কিছু জিনিস আমাদের রয়েছে যেগুলো রমজানের পণ্য। যেমন ছোলা, খেজুর, ডাল এসব জিনিস আমদানি করতে হয়। এগুলো টিসিবির মাধ্যমে অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ আমদানি করা হচ্ছে। সব কিছু বুক করা হয়ে গেছে। আশা করছি, সব কিছু এসে যাবে। রমজানের সময় আমাদের সমস্যা যেন না হয়, সেজন্য আমাদের প্রস্তুতি রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!