1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ধর্মপাশায় স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির পরিচিতি সভা

  • আপডেট টাইম :: শনিবার, ৬ মার্চ, ২০২১, ৭.৫৯ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

মোঃ মোশফিকুর রহমান স্বপন:
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির উদ্যোগে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। স্বাগত বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন। স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এডঃ ইকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির সদস্য নুর রহমান তুষার,সুমন চন্দ্র সরকার, মোশফিকুর রহমান চৌধুরী সোহাগ,সাজিদুল হক,আরমান চৌধুরী মাহফুজুল আলম মেম্বার,ধর্মপাশা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান বাবর প্রমুখ।
উল্লেখ্য যে গত (০২ মার্চ ২০২১) তারিখে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপু ৩১ সদস্য বিশিষ্ট ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির অনুমোদন দেন।আগামী ২২ মার্চ ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!