1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

গোপনে দুষ্কৃতিকারী কর্তৃক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর গোসলের ভিডিও ধারণ

  • আপডেট টাইম :: শনিবার, ৬ মার্চ, ২০২১, ৪.১৫ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর একটি মেসে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী গোসলের উদ্দেশ্যে বাথরুমে প্রবেশ করেন। এসময় অজ্ঞাত এক যুবক বাথরুমের জানালার ভেন্টিলেটর দিয়ে ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করতে থাকেন। হঠাৎ বাথরুমের ভেন্টিলেটরের দিক থেকে ফোনের ফ্লাশলাইটের আলো জ্বলতে দেখে ওই ছাত্রী চিৎকার দেন। এসময় যুবক দ্রুত পালিয়ে যান।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়ালবডিকে বিষয়টি অবগত করলে তারা ঘটানাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে সন্দেহভাজন কয়েকজনকে জেরা করলেও অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করতে পারেনি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর আবু হেনা পহিল সিলেটভিউ-কে বলেন, বিষয়টি জানার পর দ্রুত ঘটানাস্থলে উপস্থিত হই। এমনকি ও বাসার বেশ কিছু ফোন চেক করি। পরে পুলিশকে ফোনগুলো দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিবে।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঘটনাটি শোনার পর তাৎক্ষণিক আমরা পুলিশ ফোর্স পাঠাই। সে বাসার বেশ কয়েকজনের ফোনের গ্যালারি আমরা চেক করেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভিকটিমের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ, গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ইনায়া মেনশনের ৪র্থ তলায় তালা ভেঙে ছাত্রীর রুমে প্রবেশের চেষ্টায় বহিরাগত এক যুবককে আটক করা হয়। ১৯ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে সুবিদ বাজারস্থ নূরানী পুকুরপারের ১০/৯ ত্রয়ী কুঠিরে ছাত্রীদের ল্যাপটপ, নগদ টাকা এবং জুয়েলারিসহ অন্যান্য জিনিস চুরির ঘটনা ঘটে।
এছাড়াও বিগত বেশ কয়েক মাস থেকে ছাত্রীদের বিভিন্ন মেসে এমন অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।
(সিলেট ভিউ)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!