1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

পাগলা রাণীগঞ্জ সড়কে ধসে পড়েছে নির্মাণাধীন সেতুর গার্ডার

  • আপডেট টাইম :: সোমবার, ১ মার্চ, ২০২১, ১২.১৭ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের পাগলা জগন্নাথপুর সড়কের নির্মানাধীণ কুন্দানালা সেতুর গার্ডার ভেঙ্গে পড়ে গেছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। গার্ডার স্থাপনের সময় হাইড্রোলিক জ্যাক ফেইল করায় গার্ডার ভেঙ্গে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। ভেঙ্গে পড়ার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে সোমবার সকাল থেকেই অবস্থান করছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা।
সড়ক ও জনপথ বিভাগ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কে ৭টি সেতু নির্মাণ হচ্ছে। চলতি বছরের আগামী ডিসেম্বরে সেতুর কাজ শেষ হওয়ার কথা। গতকাল রবিবার জগন্নাথপুর উপজেলার কুন্দানালা সেতুর গার্ডার স্থাপন চলছিল। গার্ডারের উপরই সেতুর মূল অংশ পরবর্তীতে স্থাপন করার কথা ছিল। ৫০ মিটার দৈর্ঘ্যরে এই সেতুসহ প্রকল্পের ৭টি সেতু নির্মাণের কাজ বাস্তবায়ন করছে মেসার্স এমএ বিল্ডার্স। গতকাল গার্ডার বসানোর সময় সন্ধ্যায় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে যায়। এ কারণে একে একে বসানো গার্ডারগুলো ভেঙ্গে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টরা জানান সেতুর গার্ডার হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে ভেঙ্গেপড়াটা অস্বাভাবিক কিছু নয়। এর আগেও এই সড়কের ছয়হারা সেতু ও সুনামগঞ্জ সিলেট সড়কের গোবিন্দগঞ্জে সুরমা নদীতে স্থাপিত সেতুর গার্ডারও ভেঙ্গে পড়েছিল।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, পিসি গার্ডারগুলো হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে স্থাপন করতে হয়। কোন কারণে বসাতে গিয়ে হাইড্রোলিক জ্যাক ফেইল করলে সবগুলোই ভেঙ্গে পড়ে। এই সেতুর ক্ষেত্রেও এটা হয়েছে। তাই নতুন করে আবারও গার্ডার নিয়ে এসে বসাতে হবে। তবে এ কারণে সরকারের আর্থিক কোন ক্ষতি হবেনা। নিয়মানুযায়ী নির্মাণাধীন কাজে এমন দুর্ঘটনা ঘটলে ঠিকাদারই পুনরায় কাজ করতে হয়। তবে কেন এই গার্ডার ভেঙ্গে পড়েছে তা অনুসন্ধানের জন্য আমরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!