1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

আগামীকাল কমরেড তাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ৪.১৬ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
শহীদ কমরেড তাজুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার। স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাজুল ইসলাম এই দিন শহীদ হন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এ দিনটি তাজুল দিবস হিসেবে পালন করে ।
১৯৮৪ সালের এই দিনে এরশাদ সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে এবং শ্রমিক-কর্মচারীদের ৫ দফা দাবিতে ১৫ দল, ৭ দল ও ১১টি শ্রমিক ফেডারেশনের ঐক্যবদ্ধ গণআন্দোলনের মুখে তৎকালিন সরকারের লেলিয়ে দেয়া গু-াবাহিনীর হাতে তাজুল শহীদ হন। তিনি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র আদমজী শাখার সম্পাদক এবং ‘আদমজী মজদুর ট্রেড ইউনিয়নে’র নেতা।
দিবসটি পালন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষনা করেছে দলটি। আগামীকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিপিবি‘র কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে (২ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন, ঢাকা) নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন দল, সংগঠন ও ব্যক্তিবর্গ শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম আজএক বিবৃতিতে শহীদ তাজুলের বিপ্লবী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,শহীদ তাজুলের বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে আত্মত্যাগ ও একনিষ্ঠতা দিয়ে বিপ্লবী আন্দোলন অগ্রসর করে নিতে হবে।
নেতৃবৃন্দ শহীদ তাজুল দিবসে গণতন্ত্র প্রতিষ্ঠা, শোষণমুক্তি ও সমাজপ্রগতির লড়াইকে অগ্রসর করার শপথ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!