1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ১.২৩ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাালিয়নের সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বনগাঁও ও মাছিমপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৪২ বোতল মদ উদ্ধার করেছে।

বিজিবি সূত্রে জানাযায়, রোববার ভোররাতে বনগাঁও বিওপির টহল দল বনগাঁও সীমান্তের মেইন পিলার ১২১৬/১২-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রংগারচর ইউনিয়নের কান্দিরগাঁও নামক স্থান হতে ১০৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করে।

অপরদিকে একই বিওপির টহলদল শনিবার মধ্যরাতে বনগাঁও বিওপির টহল দল বনগাঁও সীমান্তের মেইন পিলার ১২১৬/১২-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রংগারচর ইউনিয়নের কান্দিরগাঁও নামক স্থান হতে ১৬ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়াও শনিবার রাতে মাছিমপুর বিওপির টহল দল মাছিমপুর সীমান্তের মেইন পিলার ১২০৯/২-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক মো. মাকসুদুল আলম পিবিজিএম জানিয়েছেন, আটককৃত ভারতীয় মদ সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!