1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

মমতা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফুফু ও রোহিঙ্গাদের খালা হন! বিজেপি নেতা

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১, ৮.৫৫ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ভারতের পশ্চিমবঙ্গের ডানকুনিতে ‘রথযাত্রা’র সূচনা করে মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, বাংলার (পশ্চিমবঙ্গ) মেয়ে নন মমতা, তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফুফু, আর রোহিঙ্গাদের খালা হন।

আজ শনিবার ‘রথযাত্রা’ কর্মসূচির সূচনার পর মমতাকে নিয়ে শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন। তার দাবি, ‘প্রত্যেকটি থানার পুলিশ, আইবি ও সিআইডি কর্মকর্তারা বিরোধীদের ফোনে আড়ি পাতছে। এই প্রশাসনের খোলনলচে পাল্টে ফেলতে হবে’।

এদিকে, পশ্চিমবঙ্গের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নজিরবিহীনভাবে এবার ভোট ৮ দফায়। একাধিক জেলা, এমনকি কলকাতায় দুই দফায় ভোট হবে। নির্বাচন কমিশনের উদ্যোগকে ‘সাধুবাদ’ জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন, ‘পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। প্রশাসন-পুলিশকে নির্লজ্জভাবে ব্যবহার করা হচ্ছে। তৃণমূল মানে এনামূল, এই মডেলকে ব্যবহার করা হচ্ছে। স্বচ্ছভাবে ভোট করানোর উদ্যোগ নিয়েছে কমিশন। তবে সতর্ক থাকতে হবে।

কমিশনের কাছে শুভেন্দুর দাবি, ‘নবান্নে নির্বাচনী সেল খোলা হয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বে এই সেল চালানো যাবে না। ম্যাম-ম্যাম করা লোকেদের নবান্নে বসিয়ে ইলেকশন করা যাবে না। প্রত্যেকটি থানার পুলিশ, আইবি ও সিআইডি কর্মকর্তারা বিরোধীদের ফোনে আড়ি পাতছে। এই প্রশাসনের খোলনলচে পাল্টে ফেলতে হবে। না হলে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে না।’

ডানকুনিতে বিজেপির যে ‘রথযাত্রা’ কর্মসূচির সূচনা করলেন শুভেন্দু অধিকারী, তার পাল্টা কর্মসূচি নিয়েছে তৃণমূলও। স্রেফ মোবাইল অ্যাপ নয়, ভোটের প্রচারের এবার ‘দিদির দূত’ হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!