1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

৫৭ ধারার মামলায় কারাগারে লেখক মুশতাক আহমদের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১, ৬.২২ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

৫৭ ধারার মামলায় কারন্তরীণ অবস্থায় লেখক ও মুক্তচিন্তক মুশতাক আহমদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও তথ্যপ্রযুক্তি আইন বাতিলের দাবিতের মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা যুব ইউনিয়ন। শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে এ ঘটনার বিচার দাবি করেন এবং এই আইন বাতিরের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ব্যবস্থাপনায় সরকারি অব্যবস্থাপনা নিয়ে অনলাইনে লেখালেখি করায় কারাগারে নিয়ে লেখক মুশতাক আহমদকে হত্যা করা হয়েছে। তিনি বিনা বিচারে কারাগারে ছিলেন ৯ মাস। বারবার জামিন চেয়েও জামিন পাননি। মৃত্যুর তিন দিন আগে তিনি জামিন চাইলেও তাকে জামিন দেওয়া হয়নি। তিনদিন পরে কিভাবে তিনি কারাগারে মারা যান দেশবাসী জানতে চায়। বক্তারা এই আইনকে কালো আইন আখ্যায়িত করে অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান।
জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া’র সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত নারীনেত্রী শীলা রায়, জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রুহুল তুহিন, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি, সাধরাণ সম্পাদক নিমাই সরকার, জলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি যুবনেতা দুর্যোধন দাস দুর্জয় প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!