1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বীর মুক্তিযোদ্ধা খসরুর মৃত্যু: দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ৯.২৮ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
আগামীকাল বৃহষ্পতিবার দুপুর ২টায় বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরুর প্রথম দফা জানাযা অনুষ্ঠিত হবে। পরে বেলা আড়াইটায় ষোলঘর মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা শেষে ষোলঘর গোরস্তানে তাকে সমাহিত করা হবে।
বুধবার বেলা ৩টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান একাত্তরের বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু। তিনি মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক, হাওর বাচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সহসভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সুনামের সঙ্গে পাবলিক প্রসিকিউটরের দায়িত্বও পালন করেছেন তিনি। বৃহষ্পতিবার সকাল ১১টায় তার মরদেহ নেওয়া হবে জেলা আইনজীবী সমিতিতে। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে শহরের শহীদ মিনারে। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে পৌরসভায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!