1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

পদ্মা সেতু এখন তরুণ প্রজন্মের স্বপ্নের প্রকল্প : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১, ৪.২৮ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘আমি মনে করি, আমরা সবাই সৎ। অসৎ না হওয়া পর্যন্ত আমরা আমাদের সততা দিয়ে সব কাজ বাস্তবায়ন করে যাবো।’ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘অষ্টম-পঞ্চম বার্ষিক পরিকল্পনা (জুলাই ২০২০-জুন ২০২৫)’ দলিল অবহিতকরণ সভায় মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা আশা করবো, আমাদের আস্থা আছে যে, তারা (কর্মকর্তা) তাদের অভিজ্ঞতা দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করবেন। অনেক সময় আমরা সততা শব্দটা আমি ব্যবহার করি না। আমি এ শব্দটা পছন্দ করি না। আমাদের এখানে চার-পাঁচজন সদস্য (পরিকল্পনা কমিশন) আছেন, তারা প্রকল্পগুলো বাস্তবায়ন করবেন। তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছর পর যে ডকুমেন্টটা প্রকাশ করা হবে, তা মানুষের কল্যাণে আসবে। ’
তিনি বলেন, ‘সেই নির্বাহী কাজটা আমাদের সদস্যরা প্রতিটি ক্ষেত্রে দেখবেন। তাদের হাত দিয়ে ডকুমেন্টগুলো আগামী পাঁচ বছরে বের হবে। প্রকল্পের ভিত্তি প্রস্তুত হবে, যার মাধ্যমে আমরা আমাদের গোটা সিস্টেম আরও সামনে নিয়ে যাবো। দেশ সামনে এগিয়ে যাবে। আগামী অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২১-২০২৫) অনেক নতুন নতুন প্রকল্পের জন্ম হবে। ’
পদ্মা সেতু প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু যারা অনুধাবন করবেন না, তারা পিছিয়ে পড়বেন। পদ্মা সেতু এখন তরুণ প্রজন্মের স্বপ্নের প্রকল্প। আমি নিজেও দেখেছি তরুণরা নিজে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যায়। ’
এ সময় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য(সিনিয়র সচিব) শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম, মামুন আল রশীদ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!