1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ওয়াজ শুনতে গিয়ে বলাৎকারের শিকার মাদ্রাসাছাত্র

  • আপডেট টাইম :: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১, ৪.০২ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

হাওর ডেস্ক ::
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালীকচ্ছ থেকে ১০ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার আরেক ছাত্রকে (১৫) আটক করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার কালীকচ্ছ চাঁনপুরের একটি মাদ্রাসা থেকে অভিযুক্ত ছাত্রকে পুলিশ আটক করে। আটক ছাত্রের বাড়ি নাসিরনগর উপজেলায়। সে সিরাজবাগ নূরানী ও হাফেজীয়া মাদরাসার আমপারা শ্রেণির ছাত্র।
জানা যায়, গতকাল রোববার সন্ধ্যার দিকে সিরাজবাগ নূরানী ও হাফেজিয়া মাদরাসার ছাত্ররা পার্শ্ববর্তী এলাকায় কালীকচ্ছ বর্ডার-বাজার বায়তুল জামে মসজিদের মাহফিলে ওয়াজ শুনতে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্ত মাদ্রাসার ছাত্র ১০ বছরের ওই ছাত্রকে মসজিদের ছাদে নিয়ে গিয়ে বলাৎকার করে। রাতেই ওই ছাত্র মাদ্রাসার শিক্ষক ও তার নানাকে ঘটনাটি জানালে পুলিশ ওই মাদ্রাসা থেকে অভিযুক্তকে আটক করে।
এ বিষয়ে সরাইল থানার এসআই আবু ইউসুফ জানান, বায়তুন নুর জামে মসজিদের ওয়াজ মাহফিলে কালীকচ্ছ সিরাজবাগ নন্দিপাড়া রহিমুন্নেছা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় আরেক ছাত্রকে আটক করে সরাইল থানার পুলিশের কাছে সোপর্দ করেছে মুসল্লিরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!